১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের (অনুশোচনা) প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং খেলোয়াড়রা: আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

 ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ আসিফ নজরুলকে নিয়ে এমন করার কারণ কী? বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ খেলেনি। এই না খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোপুরি নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার, এমনটাই মিডিয়ার মুখোমুখিতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কারণ ব্যাখ্যায় জানিয়েছিলেন, ভারতের মাটিতে ক্রিকেটার, কর্মকর্তা, মিডিয়া ও সমর্থকদের নিরাপত্তার কথা। তার মন্তব্যের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বিষয়টিকে সমর্থন জানিয়েছিলেন। এরপর ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে একই অবস্থানে অনড় থাকেন ক্রীড়া উপদেষ্টা। তখন থেকেই চরমভাবে সমালোচিত হতে থাকেন আসিফ নজরুল। এর মাঝে ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের (অনুশোচনা) প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং খেলোয়াড়রা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’ ক্রীড়া উপদেষ্টার বিশ্বকাপ না খেলার অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট দলের দুই ক্রিকেটার অস্থিরতায় ভুগতে থাকেন। ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এমন অবস্থায় তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ক্রিকেটে ফিরিয়ে আনেন সালাউদ্দিন। গতকাল সে কথাও বলেন টাইগার সহকারী কোচ, ‘আমি তো জানি আমার দুটি খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

সহকারী কোচ সালাউদ্দিনের মন্তব্যের পর এখন প্রশ্ন উঠছে, ক্রিকেট বোর্ড সভাপতি এবং অন্য পরিচালকরা কেন বোঝাতে পারেননি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ