এতিম শিশুদেরকে ইফতার করালেন মানব কল্যাণ ফাউন্ডেশন
মো: রুবেল ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অন্তর্গত চর জুবিলী ইউনিয়নের লাল মিঞা মহাজন নুরানী ও হিফজুল কুরআন মাদ্রাসা (এতিমখানায়) ১০০জন এতিম শিশুদেরকে ইফতার করালেন মানব কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার ৩ই মে সংগঠনের উপদেষ্টা মন্ডলী, নির্বাহী সদস্যবৃন্দ এতিমদের নিয়ে এই ইফতারের আয়োজন করেন।
ইফতার পুর্ব মুহুর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের
উপদেষ্টা এডভোকেট সফিক উল্ল্যাহ সুমন,আবুল কালাম আজাদ, সেলিম উদ্দিন, মানবকল্যাণ ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃরুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ নুরুল আলম।
এইসময় মানব কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যরা উপস্থিত ছিলেন।



Post Comment