ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুমকি দিলেন কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি::


কিছু দিনের নিরবতা ভেঙ্গে ফের স্বরুপে ফিরেছেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে তার কয়েকজ অনুসারী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছে। অতঃপর সেই ফেইসবুক লাইভ।
লাইভে এসে আগের মত খোলামেলা ভাবে কঠিন বাক্যবাণে  বলেছেন, প্রতিদন ওসি, এডিশনাল এসপি শামিম,ইউএনও এবং এসিল্যান্ড  ১০ লক্ষ টাকা করে পায় একরাম এবং আলাউদ্দিন নাসিমের কাছ থেকে। প্রশাসনের কর্মকর্তাদের ছত্র ছায়ায় আমার ১৫জন অনুসারী গুলিবিদ্ধ হয়েছে। ওবায়দুল কাদের সাহেব আপনি বলেন তুমি চুপ থাক, আমি চুপ থাকতাম। আমার আব্বারে রাজাকার বলছে আপনি কিছু করেন নাই।
শনিবার (২৯ মে) রাত ৯টায় কাদের মির্জার অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ১১ মিনিট ১১ সেকেন্ডের লাইভে ৪ সরকারি কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে তিনি এসব কথা বলেন।মেয়র বলেন, আমি আবার শুরু করব, ছেড়ে দেবনা। সত্য কথা থেকে আমি কখনো সরবনা। আপনারা আমাকে সরাতে পারবেননা। কি করবেন,জেলে দিবেন। যা ইচ্ছা তাই করেন। ১০-১৫ সন্ত্রাসী প্রশাসনের পাহারায় এখানে তান্ডব চালাচ্ছে। ইউএনও, ওসির পাহারায় ডিসি,এসপির পাহারায়। এটা কি চালাচ্ছেন। কার রাজত্ব কায়েম করতে চান এখানে আপনারা। কি করতে চান আপনি। আপনার কনটেটেন্সি মানুষ আজকে ধিক্কার দিচ্ছে আপনাকে।

কাদের মির্জা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে বললে আপনি বলেন চুপ থাক। কি বুঝাইতে চান আপনি, কি করতে চান আপনি। তারা বলে তাদের সাথেও আপনি কথা বলে। আমারে বললেন যে তুমি যেভাবে বলব সেভাবে হবে। তাদেরকে বলেন, তোমরা যেভাবে বল সেভাবে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ইউএনও, এসি ল্যান্ড, ওসি ও এডিশনাল এসপি শামিমকে প্রত্যাহার না করলে আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করব। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাব না। আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর আমেরিকা যাব।

তিনি আরো বলেন, যারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে একতরফাভাবে কাজ করছে আপনি তাদেরকে বিরুদ্ধে আপনি কোন ব্যবস্থা নিতে চাননা। কি করতে চান, কি করতে চান আপনি। ২৪ ঘণ্টার মধ্যে এদেরকে সরাতে হবে। অন্যথায় সব দায় দায়িত্ব আপনার।  আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা কঠিন আন্দোলন শুরু গড়ে তুলব। ছেড়ে দেবনা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ