কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন
ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন বিখ্যাত এই গায়ক। হিন্দি ছবির গানে আশির দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’ ‘না কাজরে কি ধার’ ‘দিওয়ারো সে মিল কর রোনা’ ‘আহিস্তা’ ‘থোড়ি থোড়ি প্যার করো’ ‘নিকলো না বেনাকাব’ পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনে দাগ কাটে।



Post Comment