হারতে যাওয়া ম্যাচে মেসির গোলে মিয়ামির রক্ষা

লিওনেল মেসির অতিরিক্ত সময়ের অসাধারণ গোলে রক্ষা পেল ইন্টার মায়ামি। প্রায় হারের মুখে থাকা দলটি শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সির সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে।

আজ সোমবার মেজর লিগ সকারে মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে মায়ামি। যেখানে ডি বক্সের খানিকটা বাইরে থেকে বল পেয়ে দুবার জর্দি আলবার সঙ্গে পাস খেললেন। সেখান থেকেই পাঁয়ের আলতো টোকায় করলেন মায়ামির মান বাঁচানো গোল।

অবশ্য প্রথমার্ধেই অন্তত তিনবার গোল পেতে পারত লস অ্যাঞ্জেলসের দলটি। তবে, মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের সুবাদে যে যাত্রায় বেঁচে যায় তারা।

অবশেষে ম্যাচে প্রথম গোল হয়েছে ৭৫ মিনিটে। দেয়ান জোভেলিচের গোলে এগিয়ে যায় এলএ গ্যালাক্সি। এরপরও অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ বুঝে পায়নি মায়ামি। ৮৭ মিনিটে কড়া ট্যাকেলে লালকার্ড পান গ্যালাক্সি তারকা মার্কো ডেলগাডো। দশজনের দলের ওপর চড়াও হয়েছেন মায়ামি।

দূর্বলতার সুযোগে ৯২ মিনিটে গোল পায় মায়ামি। জর্দি আলবার সঙ্গে বোঝাপড়ায় দারুণ এক গোল করে মায়ামির মান বাঁচালেন আর্জেন্টাইন এই মহাতারকা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ