কোম্পানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের গাড়ি ভাংচুর

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর কোমম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চরকাঁকড়া ইউনিয়ন থেকে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরন এর গাড়িতে অতর্কিত হামলা ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত অনুমান ১০ টা ৪৫ মিনিটের সময় তাঁর নির্বাচনী অফিস থেকে বাড়ি ফেরার পথে চরকাঁকড়া বোর্ড অফিস সংলগ্ন স্থানে পৌঁছালে দূর্বৃত্তরা অতর্কিত এ হামলা চালায়।

চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরন জানান, নির্বাচনে তার অবস্থান ভাল দেখে প্রতিদ্বন্দ্বী যেকোনো চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা তার উপর হামলা চালায় এবং গাড়ি ভাংচুর করে। তিনি আরও বলেন, কে বা কাহারা গত ২/৩ দিন ধরে আমার পোস্টার ব্যানার সব ছিঁড়ে ফেলছে। আমার নির্বাচনী কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমি প্রশাসন ও আমার ইউনিয়নবাসির কাছে তদন্তপূর্বক এর সঠিক বিচার চাই। আগামী ৭ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ