চরজব্বর ডিগ্রি কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়খালী সবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা শনিবার (২৬এপ্রিল) কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। “বাংলাদেশ, শিক্ষা, একতা, প্রগতি” শ্লোগান ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা বিএনপি’র -সভাপতি, অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন সুবর্ণচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব এনায়েত উল্যাহ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মহি উদ্দিন মাষ্টার।

সভায় সভাপতিত্ব করেন চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াাছিন আরাফাত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন।

বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ভূমিকা অপরিসীম। আগামী দিনে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ছাড়াও ছাত্র রাজনীতির বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

আয়োজক: চরজব্বর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল, চরজব্বর, নোয়াখালী।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ