চরজব্বর থানা পুলিশের মাক্স বিতরণ ও করোনা সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত

মুজাহিদুল ইসলাম সোহেল::


করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর থানা পুলিশের মাক্স বিতরণ ও করোনা সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার বিকেলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্ব উপজেলা মোড়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
মাক্স বিতরণ কার্যক্রমে থানার পরিদর্শক নুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

তিনি আরো বলেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে আমার মাস্ক বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।পুলিশের লোগো সম্বলিত ফ্রি মাস্ক বিতরণ; করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ; সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ; সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখা; করোনায় মৃত্যুবরণকারীদের দাফন; পুলিশের অব্যবহৃত স্থাপনা আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর।আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মাঝে মাস্ক বিতরণ করছি।’

এ সময় পথচারী সালাহ উদ্দিন পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন ,গ্রামের মানুষকে সচেতন করতে পুলিশের ভূমিকা প্রশংসনীয়।সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ