সুবর্ণচরে নবাগত ইউএনও’র যোগদান
সুবর্ণচর প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন চৈতী সর্ববিদ্যা। বুধবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেন।
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান পত্র জমা দেন।
এছাড়াও চৈতী সর্ববিদ্যা ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন, তিনি বান্দরবানে সহকারি সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, সর্বশেষ তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।



Post Comment