জামায়াত এখন নতুন চেতনার আড়ালে ধর্মের ব্যবসা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
নাসীরুদ্দীন বলেন, ‘অতীতে তারা কিছু ভালো কাজ করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ডাকসুর নির্বাচন শেষ হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে-ঘুরে সারা দেশে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব এভাবে দেশবাসী কখনো চায়নি।’
তিনি আরও বলেন,’বাংলাদেশে চেতনা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে চাইলে সরাসরি পথে আসতে হবে। মিষ্টি কথার আড়ালে কী আছে, তা অতীতে আমরা দেখেছি। পাকিস্তানেও জামায়াতে ইসলামী পাখা মেলেছিল, কিন্তু একটি আসনও পায়নি। এসব ভণ্ডামি বন্ধ করতে হবে।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থেকে জামায়াতে ইসলামী সঙ্গে মিলে বিএনপি সব সেক্টরে দুর্নীতি করেছে। এখন তারা ধর্মভিত্তিক নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। আগে একই প্লেটে খেতো, এখন প্লেট আলাদা; ভাত তাদের, তরকারি জামায়াতের। জামায়াতও দুর্নীতির জন্য সমানভাবে দায়ী।’



Post Comment