নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. মিজান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার পাছগুচি ইউনিয়নের ভেলুঘাট গ্রামের বাচ্চু ঘটকের ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরা গ্রামের সৌদি প্রবাসী শহীদ খানের মালিকানাধীন পাঁচতলা ভবনের নির্মাণকাজ চলছিল। সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিজানও কাজে যোগ দেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ