নেতাকর্মীদের ওপর হামলা, যে হুঁশিয়ারি দিলেন সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিএনপি নেতাকর্মীরা এমন কর্মকাণ্ড করতে থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভ বক্তব্যে সারজিস আলম বলেন, প্রায় ৩০টির মতো জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। তাদের রক্তাক্ত করা হয়েছে, বাড়িঘর-দোকানপাটে হামলা করা হয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী এমন কার্মকাণ্ড করছে।

এনসিপির এই নেতা বলেন, আমরা চেয়েছিলাম নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের পুরোনো রাজনৈতিক নোংরা কালচার, প্রতিহিংসার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে সুন্দর গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করবে। যার যেটা দল, যার যেটা পছন্দের প্রার্থী, সে সেখানে রাজনীতি করবে। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে থাকতে না দেওয়া, আক্রমণ করা, রক্তাক্ত করা, হুমকি দেওয়া— এগুলো স্বৈরাচারী চরিত্র।

বিডি-প্রতিদিন/মাইনুল

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ