নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার টাকা লুট

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের লোকজনকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও দামি মোবাইল ফোনসহ মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব হুগলি গ্রামের খোরশেদ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সুধারাম থানা পুলিশ।

ভূক্তভোগী পরিবারের গৃহকর্তা ডাক্তার খোরশেদ আলম জানায়, রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে তাদের ঘরের সামনের গেইট ও ঘরের দরজা ভেঙে ৮—১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত ঘরে প্রবেশ করে। তিনি বলেন,ডাকাতদল তাঁর হাত পা বেঁধে ঘরে থাকা নগদ ২লাখ টাকা, ৫ভরি স্বর্ণ ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ