হাতিয়ার মেঘনা নদীতে জব্দ অবৈধ কারেন্ট জাল পুড়িয়েছে

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর বিছিন্ন্ দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌ—পুলিশ। আটককৃত জালের অনুমানিক বাজার দর প্রায় ৪৯ লাখ টাকা।

বৃহস্পতিবার সকালের দিকে হাতিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এর আগে গতকাল বুধবার সকালেও উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌ—পুলিশ।

পরে জব্দ করা কারেন্ট জালগুলো নলচিরা ঘাটে এনে গণ্যমান্য ব্যক্তি, ঘাটের লোকজন ও স্থানীয় জেলেদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

হাতিয়া নৌ—পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে জানতে পারি কয়েকজন জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ ধরছে। এমন সংবাদে উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয়। এ সময় নৌ—পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জেলেরা গভীর নদীর দিকে পালিয়ে যান।

হাতিয়া নলচিরা নৌ—পুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী বলেন, মাঝে মাঝে কিছু অসাধু জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ শিকারের চেষ্টা করে।

তিনি আরও বলেন, এর আগে গতকাল বুধবার সকালে মেঘনা নদীতে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ—পুলিশ।

জানতে চাইলে নৌ—পুলিশের নলচিরা স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী বলেন, আমরা সকাল—বিকেল দুই সময়ে ভাগ করে নদীতে অভিযান পরিচালনা করে থাকি। কারেন্ট জালের বিষয়ে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ