সুবর্ণচরে বীজ সংরক্ষণের জন্য কৃষকের মাঝে ড্রাম বিতরণ

প্রতিনিধি, সুবর্ণচর, নোয়াখালী :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ করা হয়েছে।

উপজেলায় ০৮ টি ইউনিয়নের ২৮টি কৃষক পরিবারের মাঝে মোট ৫৪ টি ড্রাম প্রতিটি ড্রামে প্রায় ১৫০ কেজি বীজ সংরক্ষণ করা যাবে।

বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ—২ প্রজেক্ট (এনএটিপি—২) এর আওতায় আউস বীজ সংরক্ষণের জন্য এই ড্রাম বিতরণ করা হয়।

ড্রাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হারুন অর রশিদ, বিশেষ অতিথি কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ মায়দুল হাসান ও এসএপিপিও মোঃ কামাল উদ্দিন। এছাড়া কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ বলেন, এক সময় সুবর্ণচর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আউশ আবাদ হতো, ধীরে ধীরে তা কমে যায়। আউস আবাদ কমে যাওয়ার অন্যতম কারণ হলো, বর্ষা মৌসুমে কৃষক ভালো ভাবে বীজ সংরক্ষণ করতে পারে না। ফলে উৎপাদন মৌসুমে কৃষক ভাল বীজ প্রাপ্তি থেকে বঞ্চিত হন। ফলশ্রম্নতিতে কৃষক ভালো ফলন থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ আউস আবাদে খরচ অনেক কম এবং কৃষক লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরো বলেন, ড্রাম বিতরণ এর মাধ্যমে কৃষকের বীজ সংরক্ষণের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে এবং ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ