সুবর্ণচরে শারিরীক প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন এমপি পুত্র সাবাব চৌধুরী

মুজাহিদুল ইসলাম সোহেল :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটার শারিরীক প্রতিবন্ধীর মোহাম্মদ জসিম উদ্দিন (৩০) এর পাশে দাঁড়ালেন নোয়াখালী—৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী। প্রারম্ভিক মুলধন হিসেবে দোকান ও মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটায় দোকান হস্তান্তর করা হয়েছে । সামাজিক সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশন এর আয়োজনে পুরো অর্থের যোগান দেন সাবাব চৌধুরী ।

এ বিষয়ে সাবাব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ জসিম উদ্দিন শারিরীক প্রতিবন্ধী। জন্মগতভাবেই তার দুটো পায়ের সমস্যা হয়। পরিবারের আয়ের কেউ নেই। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন। ছোট দুইটি ছেলে মেয়ে আছে। তাই উনাকে পরিবার নিয়ে চলারমত একটি দোকান ও মালামাল কিনে দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের সবার দুটো হাত রয়েছে। একটি নিজেকে সাহায্য করার জন্য এবং অপরটি অন্যদের সাহায্য করার জন্য। ইচ্ছা আছে এই বছরে প্রতিবন্ধী ও কষ্টে জীবনযাপন করছে এ রকম ১০০ পরিবারকে সহযোগিতা করব। ইতিমধ্যে আমি ৫—৬ জন প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছি।

সবার প্রতি অনুরোধ করে সাবাব চৌধুরী বলেন, সমাজে যারা বিত্তবান মানুষ রয়েছেন, আপনারাও যদি এইভাবে মানুষের পাশে দাঁড়ান তাহলে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। সুবর্ণচর উপজেলা

যুবলীগের যুগ্ম—আহবায়ক আমির খসরু মাহমুদ বলেন, পিতার আদর্শকে লালন করে সমাজে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সাবাব চৌধুরী তারুণ্যের অহংকার।তরুণদের দুঃখ দূদর্শার সঙ্গী। যুবকেরা নয় তিনি সমাজে সকল স্তরের মানুষের পাশে দুসময়ের কান্ডারী।

এ সময় সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজীব,যুগ্ম আহবায়ক আমির খসরু মাহমুদ,যুবলীগ নেতা আবদুর রহমান, আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা,সাধারণ সম্পাদক রিয়েল খানসহ আলোকিত মানবিক অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ