নোয়াখালী শহর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক::


নোয়াখালী শহর স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাত সাড়ে নয়টার দিকে দত্ত বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালী সদর উপজেলার কাশিরামপুর গ্রামের মৃত আলী আকবর এর ছেলে, নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ‘মোহাম্মদ আলী মনু’।

স্থানীয়রা জানান – মনু দত্ত বাড়ির মোড় এলাকায় বসে আড্ডা দিচ্ছিল দুর্বৃত্তরা দত্তবাড়ি মোড়ের একটি লেপ দোকানের ভিতরে ঢুকিয়ে পিটিয়ে জখম করে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হসপিটালে নিলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাশ এখন সদর হাসপাতাল মর্গে আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ