বৈঠকে নির্বাচন কমিশন: ৩১ মার্চের ভোট অনুষ্ঠিত হবে; ইউপি ভোট নিয়ে সিদ্ধান্ত ১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক::


দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় সরকারের ১৮ দফা নির্দেশনার পর জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন।

সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অনির্ধারিত বৈঠকে হয়। এ বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে ভোট নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে জানতে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘৩১ মার্চের কয়েকটি নির্বাচন রয়েছে; এ নির্বাচনগুলো হবে।

তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপনির্বাচন রয়েছে। এ বিষয়ে অনির্ধারিত বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে। ’

প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।

আজ সোমবার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ