উপজেলা পরিষদ নির্বাচন: : নোয়াখালী সুবর্ণচরে প্রার্থী নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি:


নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে এবারের প্রার্থী নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর একমাত্র ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি টানা তৃতীয় বারের চেয়ারম্যান।
প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্রজমা দিয়েছেন এই দুইজন এবং বৈধ হয়েছে দুই জনের।
দলের মন্ত্রীসংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই সিদ্ধান্ত পর প্রতিক্রিয়া জানতে প্রার্থী নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরীকে মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি । হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে উত্তর পাওয়া যায়নি।
আতাহার ইশরাক সাবাব চৌধুরীর সমর্থক চরবাটা ইউনিয়ন পরিষদের আমিনুল ইসলাম রাজিব জানান, এমপি একরামুল করিম চৌধুরীর ও আতাহার ইশরাক সাবাব চৌধুরী ঢাকায় অবস্থান করছেন, সবেমাত্র কালকে(বৃহস্পতিবার) নির্দেশনা এসেছে। নীতি নির্ধারণী পর্যায়ে বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার উদ্দিন খেলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই শীরধার্য্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সময়উপযোগী। তার সিদ্ধান্তের বাহিরে যাওয়ার আমাদের কোন সুযোগ নাই, যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে তারা আওয়ামলীগের নেতা কর্মী হতে পারেনা।
তিনি বলেন, আমরা সুবর্ণচরবাসী প্রত্যক্ষ করেছি আওয়ামিলীগের এক ত্যাগী নেতা প্রতিপক্ষের প্রার্থীকে নিয়ে ২/৪ টি কথা বলায় তার ওপর নৃশংস হামলা করা হয়েছে তিনি আধো বেঁচে ফিরবেন কিনা আমরা জানিনা। যদি কেউ শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করেন ধরে নিতে হবে তিনি শেখ হাসিনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী বলেন, আমি মনে করি শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য একটি সময়পযোগী সিদ্ধান্ত, যারা শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করবে তাদের আওয়ামীলীগ করার কোন অধিকার থাকবেনা। আমরা দলের মধ্যে কোন বিশৃঙ্খলা চাইনা।
নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীকে মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ