নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে জেলা প্রশাসকের ঈদের পোশাক বিতরণ

 নোয়াখালী প্রতিনিধি :


আসন্ন  ঈদুল ফিতরের আনন্দ শিশুদের সাথে ভাগ করে নেয়ার উদ্দেশ্যে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী ৫৮জন শিশু পরিবারের মাঝে এ পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জানা যায়, নোয়াখালী জেলা শিশু পরিবারের এতিম শিশুরা কোন সংস্থ্ থেকে তেমন কোন সহায়তা পায়নি। তাই জেলা প্রশাসক তাদের মুখে হাসি ফুটানোর জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫৮ শিশু পরিবারের প্রত্যেক শিশুকে নতুন পোশাক উপহার দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. মাসুদুর রহমান,  এনডিসি সাইফুল ইসলাম চৌধুরী প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ