ভাইকে নিয়ে সাংবাদিক মাহবুবের আবেগময় স্ট্যাটাস
২ মে একটি স্ট্যাটাস দিয়েছিলাম ১৩ দিনের মাথায় দুই সহপাঠি আবদুল আজিম ও সেলিমকে হারানোর পর। লিখেছিলাম না জানি আমার ডাক কখন চলে আসে। শেষ পর্যন্ত আমার শঙ্কাটি আল্লাহ সত্যি করে দিলেন আমার প্রিয় বড় ভাই আবদুল বাতেনকে দুনীয়া থেকে নিয়ে গিয়ে। কারণ ভাই চলে যাওয়া, আর আমার চলে যাওয়ার মধ্যে খুব-একটা তফাত আছে বলে আমার মনে হয় না। আরেক ভাই (সবার বড়) আবদুল ওয়াদুকে আল্লাহ নিয়ে গেছেন সাত বছর আগে। বড় অসময়ে চলে গেলেন তিনি। বাবা-মাকে হারানোর পর এই দুইটি ভাইই ছিল আমার মাথার আস্থার বড় জায়গা। মাথার ওপরের ছাতা। একে একে সেই দুটো ছাতাও আল্লাহ সরিয়ে নিলেন! কী করব, কীভাবে সামাল দিব আগামির দিনগুলো ভেবে কুলকিনারা পাই না। ভাই আমার অনেক সংগ্রাম ও লড়াই করেছেন জীবনকে সাজানোর জন্য। পারেননি সেভাবে, যেভাবে চেয়েছেন।
কাল (শুক্রবার) সকালে ভাইয়ের মৃত্যুর সংবাদটি কানে আসার পর থেকে আমার জগৎটাও কেমন যেন অন্যরকম হয়ে গেছে। কোন কিছুতেই স্বস্তি পাচ্ছি না। সাহস পাচ্ছি না। মহান আল্লাহর কাছে একটাই প্রার্থণা আপনি আমাকে শক্তি দিন, মনোবল বাড়িয়ে দিন। সেই সঙ্গে আমার মা-বাবা ও প্রিয় দুই ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।



Post Comment