নোয়াখালীর সুবর্ণচরে গাঁজাসহ গ্রেপ্তার ১
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামে অভিযান চালিয়ে এক গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়াও পুলিশ পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেন।পুলিশ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে সেই এর আগেও একাধিকবার আটক হয়েছেন।
শনিবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চর জুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যম ব্যাগ্যা গ্রামের মৃত মোজাফফর হোসেন মিস্ত্রি ছেলে আবুল কালাম (৬৫),প্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. জসিম উদ্দিন(৪৮)ও মনসুর আহমেদের স্ত্রী সুফিয়া খাতুন(৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরজুবিলী ইউনিয়নের পাংখার বাজার এলাকার অভিযান চালায় পুলিশ। অভিযানকালে আবুল কালামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাথে থাকা ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।রবিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।



Post Comment