নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত
সুবর্ণচর( নোয়াখালী ) প্রতিনিধি::
‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে নিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনেরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে সভাপতি লিটন চন্দ্র দাস, সানফ্লাওয়ার লাইফইনস্যুরেন্স কোম্পানির মহাব্যবস্থাপক বাবুল, প্রগতি লাইফ ইনস্যুরেন্সের হারুন অর রশীদসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও অতিথিরা।



Post Comment