নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পদবি পরিবর্তন, বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পদবি পরিবর্তন, বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১মদিন কর্মবিরতি পালন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্তে অফিসে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা।
এ সময় কর্মচারীরা সভা-সমাবেশ ও বিক্ষোভ করে তাঁদের দাবির পক্ষে স্লোগান দেন। তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদিব পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ-সংক্রান্ত দাবি বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন থেকে সরকারি কর্মচারীরা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি পালন করে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী মো:সিরাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় তাঁদের দাবি মানা হচ্ছে না। তহশিলদার ও সহকারী তহশিলদাররা কালেক্টরেট সহকারীদের নিচের বেতন স্কেল পেতেন। কিন্তু এখন তাঁরা বেতন স্কেল এবং পদবিও পেয়েছেন। তাহলে কালেক্টরেট সহকারীরা কী দোষ করেছেন?
এছাড়া ও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মনজুর হোসেন, ফরহাদ উদ্দিন, কামরুজ্জামান রুবেল,সাঁট লিপিকার ওয়াজ উদ্দিন।



Post Comment