সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন ঢাকা-০৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল মান্নান।: প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জালিয়াতির অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৬ আসনের প্রার্থী ড. আবদুল মান্নান। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

আবদুল মান্নান জানান, ফলাফল শিটে এজেন্টদের নামের গরমিল (যে নামের এজেন্ট দেখানো হয়েছে তা তিনি দেননি), এজেন্টদের এনআইডি না থাকা, ওভার রাইটিং, ফলাফল শিটে কার্বন কপি করে লেখা, পেন্সিল দিয়ে লেখা, পোলিং এজেন্টের নাম না থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার ও কলম দিয়ে কেন্দ্রের নাম লেখা— যেখানে প্রিন্ট লেখা থাকে সাধারণত। এ সময় ড. মান্নান রেজাল্ট শিটের মূলকপি সাংবাদিকদের উঁচিয়ে দেখান।

তার দেওয়া তথ্যে উল্লেখ করেন, ৯৭ নম্বর গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের ফলাফল শিটে কেন্দ্রের নাম হাতে লেখা হয়েছে, যা সাধারণত প্রিন্টেড হয়ে থাকে। গেণ্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট শিটে পোলিং এজেন্টের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর লেখা নেই, তবে স্বাক্ষর রয়েছে।

Slider Image 1

এ ছাড়াও মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফলাফল কার্বন কপি দেওয়া হয়েছে। সূত্রাপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রে রেজাল্ট সিটে তিনজন পোলিং এজেন্টের নাম এবং স্বাক্ষর রয়েছে। তবে তাদের কারওই জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া নেই।

Slider Image 1

তিনি আরও অভিযোগ করেন, কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা এবং ট্রাক মার্কার চার পোলিং এজেন্টের নাম লেখা থাকলেও তাদের কারও নামের পাশে স্বাক্ষর নেই।

প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী

নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ে রেজাল্ট সিটে তিন পোলিং এজেন্টের নাম লেখা রয়েছে। আব্দুল মান্নানের দাবি তাদের কেউই তার এজেন্ট ছিল না। এ ছাড়াও তাদের নামের পাশে জাতীয় পরিচয়পত্র নম্বর লেখা নেই। ড. মান্নানের দাবি তারা নিজেরাই এই পোলিং এজেন্টদের নামের পাশে স্বাক্ষর করে দিয়েছেন।

প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী

মন্তব্য করুন

walton
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিরোধে যুবক নিহত, আটক ৩

বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

চরফ্যাশনে অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী

এনডিটিভির প্রতিবেদন / ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন হতে পারে এশিয়ার ক্রিকেট বোর্ড প্রধানদের বৈঠক

বর্তমানে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ কোলোরেক্টাল ক্যানসার

ভোটের উত্তাপ পেরিয়ে রাজধানীতে ফিরছে স্বাভাবিক ছন্দ

‘বিএনপি-জামায়াত মিলে জামালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা’ দাবি করে ভারতীয় ভিডিও প্রচার

ক্রীড়া অঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের

মন্ত্রিপরিষদ সচিব রশীদের নিয়োগ বাতিল, দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

১০

দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়্যব

১১

সাক্ষাৎকারে ড. আলী রীয়াজ / জুলাই সনদ বাস্তবায়ন বিএনপির নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব

১২

জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয়

১৩

এনসিপি নেতা ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

১৪

ভোটের আগে উত্তপ্ত হচ্ছে নেপাল

১৫

শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে, এই হুমকির রাজনীতি চলবে না: ডাকসু ভিপি

১৬

১৫ বছরে ১৬ চুরি, নিশানা শুধু পুলিশের বাড়ি

১৭

শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

১৮

সংসদে যাচ্ছেন শিবিরের সাবেক ৭ শীর্ষ নেতা

১৯

বিএনপি আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: নবনির্বাচিত এমপি এমএ হান্নান

২০

এ সম্পর্কিত আরও পড়ুন
প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জালিয়াতির অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৬ আসনের প্রার্থী ড. আবদুল মান্নান। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। আবদুল মান্নান জানান, ফলাফল শিটে এজেন্টদের নামের গরমিল (যে নামের এজেন্ট দেখানো হয়েছে তা তিনি দেননি), এজেন্টদের এনআইডি না থাকা, ওভার রাইটিং, ফলাফল শিটে কার্বন কপি করে লেখা, পেন্সিল দিয়ে লেখা, পোলিং এজেন্টের নাম না থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার ও কলম দিয়ে কেন্দ্রের নাম লেখা— যেখানে প্রিন্ট লেখা থাকে সাধারণত। এ সময় ড. মান্নান রেজাল্ট শিটের মূলকপি সাংবাদিকদের উঁচিয়ে দেখান।  তার দেওয়া তথ্যে উল্লেখ করেন, ৯৭ নম্বর গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের ফলাফল শিটে কেন্দ্রের
প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী
জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয়
জাতীয় পার্টি কোনো আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়। শনিবার বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন জয়।  জাতীয় পার্টিকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন জয়। এই দল কোনো আসন পায়নি এটা ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেন, ‘বৃহত্তম ও পুরোনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা
জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয় 
শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ক্রীড়া অঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের

এশিয়া পোস্ট ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় তার কর্মকাণ্ডে পরিকল্পিত প্রতিবন্ধকতা সৃষ্টি ও স্পোর্টস মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ক্রীড়া অঙ্গনে নানা বাধা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, গত দেড় বছরে ক্রীড়া উন্নয়নের উদ্যোগ নিতে গিয়ে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন তিনি এই একজনের কাছ থেকেই। তার ভাষ্য অনুযায়ী, একাধিকবার ব্যর্থ হওয়ার পরও ওই ব্যক্তি থেমে থাকেননি এবং নির্বাচনে পরাজয়ের ক্ষোভও ব্যক্তিগতভাবে তার ওপর চাপিয়ে দিচ্ছেন।

স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, ফুটবল ফেডারেশন দখলের চেষ্টা, ক্রিকেট বোর্ডে প্রভাব বিস্তার এবং বিভিন্ন ফেডারেশনের প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণের চেষ্টাসহ একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্রীড়া অঙ্গনে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাইলেও প্রতিনিয়ত অসহযোগিতা ও বাধার সম্মুখীন হয়েছেন।

আসিফ মাহমুদ জানান, ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিতে সংশ্লিষ্ট ব্যক্তির পরামর্শে একজনকে অন্তর্ভুক্ত করা হলেও পরে সেই সদস্য বিভিন্ন ফেডারেশনের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করায় তাকে অপসারণ করা হয়। অপসারণের পর তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

স্ট্যাটাসে স্পোর্টস মিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা করেন সাবেক এই উপদেষ্টা। তার অভিযোগ, ক্রীড়া সংশ্লিষ্ট কিছু গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অনিয়ম ও প্রভাবশালীদের সরিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিরোধে যুবক নিহত, আটক ৩

বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

চরফ্যাশনে অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী

এনডিটিভির প্রতিবেদন / ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন হতে পারে এশিয়ার ক্রিকেট বোর্ড প্রধানদের বৈঠক

বর্তমানে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ কোলোরেক্টাল ক্যানসার

ভোটের উত্তাপ পেরিয়ে রাজধানীতে ফিরছে স্বাভাবিক ছন্দ

‘বিএনপি-জামায়াত মিলে জামালপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা’ দাবি করে ভারতীয় ভিডিও প্রচার

ক্রীড়া অঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের

মন্ত্রিপরিষদ সচিব রশীদের নিয়োগ বাতিল, দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

১০

দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়্যব

১১

সাক্ষাৎকারে ড. আলী রীয়াজ / জুলাই সনদ বাস্তবায়ন বিএনপির নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব

১২

জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয়

১৩

এনসিপি নেতা ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

১৪

ভোটের আগে উত্তপ্ত হচ্ছে নেপাল

১৫

শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে, এই হুমকির রাজনীতি চলবে না: ডাকসু ভিপি

১৬

১৫ বছরে ১৬ চুরি, নিশানা শুধু পুলিশের বাড়ি

১৭

শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

১৮

সংসদে যাচ্ছেন শিবিরের সাবেক ৭ শীর্ষ নেতা

১৯

বিএনপি আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: নবনির্বাচিত এমপি এমএ হান্নান

২০

এ সম্পর্কিত আরও পড়ুন
প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জালিয়াতির অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৬ আসনের প্রার্থী ড. আবদুল মান্নান। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন। আবদুল মান্নান জানান, ফলাফল শিটে এজেন্টদের নামের গরমিল (যে নামের এজেন্ট দেখানো হয়েছে তা তিনি দেননি), এজেন্টদের এনআইডি না থাকা, ওভার রাইটিং, ফলাফল শিটে কার্বন কপি করে লেখা, পেন্সিল দিয়ে লেখা, পোলিং এজেন্টের নাম না থাকা, ফটোকপির ফলাফল শিট ব্যবহার ও কলম দিয়ে কেন্দ্রের নাম লেখা— যেখানে প্রিন্ট লেখা থাকে সাধারণত। এ সময় ড. মান্নান রেজাল্ট শিটের মূলকপি সাংবাদিকদের উঁচিয়ে দেখান।  তার দেওয়া তথ্যে উল্লেখ করেন, ৯৭ নম্বর গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের ফলাফল শিটে কেন্দ্রের
প্রমাণসহ ঢাকা-৬ নির্বাচনের অনিয়ম তুলে ধরলেন জামায়াত প্রার্থী
ক্রীড়া অঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা থাকা অবস্থায় তার কর্মকাণ্ডে পরিকল্পিত প্রতিবন্ধকতা সৃষ্টি ও স্পোর্টস মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ক্রীড়া অঙ্গনে নানা বাধা ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ।  ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, গত দেড় বছরে ক্রীড়া উন্নয়নের উদ্যোগ নিতে গিয়ে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন তিনি এই একজনের কাছ থেকেই। তার ভাষ্য অনুযায়ী, একাধিকবার ব্যর্থ হওয়ার পরও ওই ব্যক্তি থেমে থাকেননি এবং নির্বাচনে পরাজয়ের ক্ষোভও ব্যক্তিগতভাবে তার ওপর চাপিয়ে দিচ্ছেন। স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, ফুটবল ফেডারেশন দখলের চেষ্টা,
ক্রীড়া অঙ্গনে ‘বাধা’ ও মিডিয়া দখলের অভিযোগ আসিফ মাহমুদের
শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

জাতীয় পার্টির আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বললেন জয়

এশিয়া পোস্ট ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
শনিবার বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয়

জাতীয় পার্টি কোনো আসন না পাওয়াকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়। শনিবার বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন জয়।

জাতীয় পার্টিকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন জয়। এই দল কোনো আসন পায়নি এটা ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেন, ‘বৃহত্তম ও পুরোনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে।’ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময় একটি ফ্যাক্টর হিসেবে থাকবে বলে উল্লেখ করেন তিনি। ‘মধুচন্দ্রিমা শেষ হোক, তার পর দেখা যাবে’ এমন মন্তব্য করে জয় বলেন, “হ্যাঁ সবাই হয়তো খুশি যে একটি নির্বাচন হয়েছে। মধুচন্দ্রিমা শেষ হোক, তার পর দেখা যাবে।”

জয় আরও বলেন, ‘আমাদের ৪০ শতাংশ ভোট আছে। জাতীয় পার্টির রয়েছে আরও ৫ থেকে ১০ শতাংশ, সুতরাং তাদের সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না।’

সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সঙ্গে কথা বলতে রাজি কি না। এর জবাবে তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যে টরি ও লেবার পার্টির মতো—যেখানে এই দুই দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না।’

এদিকে নির্বাচনে জামায়াতে ইসলামী জোটের ফল নিয়ে প্রশ্ন তোলেন জয়। তিনি বলেন, ‘জামায়াত যেখানে সাধারণত ৫-১০টার বেশি আসন জিতে না সেখানে তারা প্রায় ৮০টি আসন পেয়েছে, সুতরাং এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছিল না।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ