ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজি রহিম উল্লাহকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনী সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।
শনিবার (১২ অক্টোবর) ঢাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন রহিম উল্লাহ। তবে সেই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হন তিনি।
এর আগে, ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।



Post Comment