বিএনপির চার নেতার দৌড়ঝাঁপ

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির চার  নেতা। তবে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এখন সক্রিয় হয়ে উঠেছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে সংসদীয় আসনের এলাকায় প্রচারণা চালাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ৩ লাখের বেশি ভোটারের বরিশাল-১ আসনে বিএনপির দলীয়    মনোনয়ন পাওয়ার জন্য নিজ নিজ পক্ষে প্রচারণা চালাচ্ছেন চার নেতা। তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজল।

এ আসনে জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে মাওলানা কামরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি প্রচার-প্রচারণাও চালাচ্ছেন। এ ছাড়া প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্রার্থী মেহেদী হাসান রাসেল জনসংযোগ করছেন। তবে এ আসনে এখন পর্যন্ত এনসিপি, গণঅধিকার পরিষদসহ অন্য কোনো দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দেখা যায়নি।

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশাল-১ আসনটি দীর্ঘদিন থেকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। বিগত সময়ের নির্বাচনে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপিকে তাদের দুর্গ ফিরে পেতে হলে, অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে হবে। দুই উপজেলার বিএনপির নেতা-কর্মীরা বর্তমানে তিন ভাগে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করেন। এ থেকে সুবিধা নিতে চাইছে জামায়াত। এর কারণেই তারা  বেশ আগেই প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনি কার্যক্রম এগিয়ে নিচ্ছে। একইভাবে ইসলামী আন্দোলনও আগে প্রার্থী চূড়ান্ত করে জনসংযোগ করছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ