বিদ্যুতের ভেলকিবাজি,চরম ভোগান্তিতে সুবর্ণচরবাসী

আরিফ সবুজ ::


রোজ সকাল হলেই নিয়ম করে বিদ্যুৎ না থাকা যে সুবর্ণচরের নিত্যদিনের রুটিনে পরিনত হয়েছে। সারাদিন বিদ্যুতের হদিস মেলেনা। কখনো দু-এক দিনেও বিদ্যুতের দেখা পায়না সুবর্ণচরবাসী। প্রতিদিনের এমন ভোগান্তি এখানকার লোকেদের অভ্যাসে পরিনত হয়েগেছে। বিদ্যুৎ আসবে চাতক পাখির মতো দৃশ্য সুবর্ণচরে রোজ মেলে। বিদ্যুতের এমন ভেলকিবাজির খবর পেয়ে সুবর্ণচরে গিয়ে সরেজমিনে গিয়ে কথা হয় কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট লোকদের সাথে।

সোমবার (১৯ এপ্রিল) সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে গেলে বেলায়েত, রবিউল, জুয়েল, ফারুকসহ কয়েকজন লোক জড়ো হয়ে বিদ্যুতের এমন ভোগান্তির চিত্র তারা তুলে ধরেন। তারা জানান, প্রতিদিন সকাল সাতটার সময় বিদ্যুৎ চলে যায় । সারাদিন আর বিদ্যুতের দেখা মেলেনা । সন্ধ্যা ৬টা বা ৭টার সময় হয়তো আসলেও একটু পরে আবার লোড়শেড়িং । প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকেনা। এমন ভোগান্তির কথা জানান একই এলাকার শতাধিক বাসিন্দা।
বিদ্যুতের এমন ভেলকিবাজির প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সংবাদকর্মীরাও। ইমাম উদ্দিন সুমন নামের এক সংবাদকর্মী জানান, সারা দিনে শান্তি মতো ২ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়না। বিদ্যুতের চেয়েও লোড়শেড়িংয়ের সমস্যা বেশি। এমন পরিস্থিতিতে আমরা কম্পিউটার ব্যাবহার করতেও অসুবিধা হয়। সারাদিন বিদ্যুৎ না থাকায় সময় মতো সংবাদ প্রেরণেও সমস্যা হয়। একই মত প্রকাশ করেছেন সুবর্ণচরের কর্মরত সকল সংবাদকর্মীরা। তারা দ্রুত এর প্রতিকার দাবী করেন। অন্যথায় জনসাধারনকে সাথে নিয়ে আন্দোলনের কথাও জানান অনেকে।
শিক্ষা, চিকিৎসা, ধর্মীয়, কৃষী, ব্যাংক, অফিস, কলকারখানা, ব্যবসাসহ সকল ক্ষেত্রে বিদ্যুতের এমন ভোগান্তিতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সুবর্ণচরের জনসাধারন। জনসাধারনের অভিযোগের জন্য যে মোবাইল নাম্বারটি দেয়া হয়েছে সেটিও প্রায় সময় বন্ধ পাওয়া যায়। বিদ্যুতের এমন পরিস্থিতি চলমান থাকলে সুবর্ণচরের প্রতিটি খাতে চরমভাবে লোকসান হতে পারে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীসহ সর্বসাধারণ।
তবে এমন অভিযোগের সঠিক জবাব মেলেনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে। মো. ফসিউল হক জাহাঙ্গীর (ডিজিএম, সুবর্ণচর) জানান, কয়েকটি যায়গায় ঠিকাদার দিনের বেলায় কাজ করছে বলে দিনের বেলায় বিদ্যুৎ যাচ্ছেনা। রাতের বেলায় সেখানে বিদ্যুৎ ঠিকমতো যাচ্ছে। এছাড়াও লোড়শেড়িংএর অভিযোগটি প্রত্যাখান করে বলেন, কোথাও কোন সমস্যা দেখা দিলে সেটা সামাধানের জন্য কিছু সময় সে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে । তবে সমস্যা সামাধানের সাথে সাথে সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ