সুবর্ণচরে ব্যবসায়ীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা

সুবর্ণচর প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বৈরাগী বাজারে ব্যবসায়ী আনোয়ার হোসেন সোহেল(৩৬)এর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা ।
রবিবার রাত সাড়ে বারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সোহেল উপজেলার ৭নং পূর্ভ চর বাটার হাজীপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, পথের মধ্যে ৬জন অজ্ঞাত যুবক গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার দেয়ার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে বারোটার দিকে ট্রেনে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে হাজিপুর ঘোষ মার্কেট এলাকা প্রজেক্ট এর কাছাকাছি গেলে ৬জন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।তিনি এ সময় আত্ম চিৎকার শুরু করলে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করেন।

চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ আব্দুর রহমান জানান, তার শরীরে একাধিক আঘাতের ছিহ্ন রয়েছে। ডান হাত ও ঘাড়ের ওপর কোপের দাগ সেলাই করা হয়েছে। ঘাড় ও হাতে আঘাত পাওয়ায় শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ