মরা শিমুল গাছ যেন মরণ ফাঁদ !

রাণীশংকৈল উপজেলার পৌর শহরের জনগুরুত্বপূর্ণ ও পাশ্ববর্তী হরিপুর উপজেলায় যাওয়ার একমাত্র সড়ক শান্তিপুর তিন রাস্তার মোড়ে থাকা শিমুল গাছ যেন আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ যেনো দেখার কেউ নেই।

যে কোন সময়ে ভারী যানবাহন চলাচলে মারাত্মক দূর্ঘটনার সৃষ্টি হতে পারে। এতে হাজার হাজার পথচারী, বাস, ট্রাক, অটো রিকশা, পাগলু ও দুরপাল্লার যানচালকদের দূর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রতিনিয়তই চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গাছটি কেটে নেওয়ার দাবি জানালেও এ বিষয়ে নজর নেই সড়ক ও জনপদ বিভাগ বা বনবিভাগের। সরজমিনে গিয়ে দেখা গেছে, পৌর শহরের শান্তিপুর তিন রাস্তার মোড়টিতে আব্দুর রহিম স্টোর ও আকতারুল ইসলামের চায়ের দোকানের মাঝখানে কয়েকমাস ধরেই সড়ক ও জনপদ বিভাগের মরা শিমুল গাছটি দাঁড়িয়ে রয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ