স্বামী মন্ত্রীর কাছের লোক, দেবর ডিআইজি বলেই সাংবাদিকদের অশ্লীল গালি

নেত্রকোনার দুর্গাপুরে জয়ন্তী রানী ধর নামের এক চিকিৎসক অশ্লীল ভাষায় সাংবাদিকদের গালাগালি করেছেন। একই সঙ্গে তার স্বামীকে মন্ত্রীর কাছের লোক ও দেবরকে ডিআইজি উল্লেখ করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বারে রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি দেন। এ সময় সাংবাদিকদের সামনেই এক রোগীর ব্যবস্থাপত্র ছিড়ে ফেলেন তিনি।

রোগীর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তার জয়ন্তী রানীর কাছে যান দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার। এসময় চিকিৎসক দূর থেকে রোগী দেখায় স্বজনরা কাছ থেকে রোগী দেখার কথা বলতেই ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে চেম্বার থেকে বের হয়ে আসতে বাধ্য হন স্বজনরা। তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন সাংবাদিক তার চেম্বারে প্রবেশ করতেই তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

এ সময় তিনি বলেন, আমার স্বামী মন্ত্রীর কাছের লোক, দেবর ডিআইজি বলেও সাংবাদিকদের হুমকি দেন এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চিকিৎসক জয়ন্তী রানী ধরকে বলতে শোনা যায় বাল ছিঁড়েন আমার, যান দেখি কি করতে পারেন। সব সাংবাদিকদের আমার চেনা আছে। ডাক্তার জয়ন্তী রানীকে আপনারা চিনেননি, আমি তিন মাস থেকেই ময়মনসিংহ থেকে চলে গেছি। যা আর কেউ পারেনি। আপনারা আমার চেম্বারে আসার সাহস পেয়েছেন কোথার থেকে। এখনি বের হয়ে যান, নইতো আমি এখনই ডিইজিকে ফোন দিচ্ছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ