মির্জাগঞ্জে ৫৩০কেজি অবৈধ পলিথিন জব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২ আগস্ট) বিকেল পাঁচটায় উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সহকারী কমিশণার (ভূমি) রাসেল মুন্সীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার ব্যবসায়ী মো. সেলিম আকনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়িতে মজুত করে রাখা প্রায় ৫৩০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ী সেলিম আকন উপস্থিত না থাকায় তাকে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা সম্ভব হয়নি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের অবৈধ মজুত ও ব্যবহার রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলে, আটকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ