শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তারা জানান, আগামীকাল (রোববার) প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় এবং পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা যায়, সৌজন্য সাক্ষাৎ হলেও দলগুলোর পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে বিকেলে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে ভোটে অংশ নেওয়া দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ