সিভিল সার্জন কার্যালয়ের প্রেরিত সুবর্ণচরে করোনা তথ্য বিভ্রাট

মুজাহিদুল ইসলাম সোহেল :


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গত দুইমাসে ৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে জুলাই মাসের প্রথম সপ্তাহে ৩৯ জন,জুন মাসে ৪৭ জন, মে মাসে ১২জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্ত হলেও সুস্থ হওয়ার কোন তথ্য সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক রির্পোটে পাওয়া যায়নি। করোনাকালীন সময়ে সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন অনেকে।

জেলা সিভিল সার্জন অফিস থেকে দৈনিক প্রেরিত তথ্য পর্যলোচনা করে দেখা যায়,৯ জুলাই আক্রান্ত ১৪ জনসহ মোট শনাক্ত ৪৯৪জন,সুস্থ ৩শত ৪০জন, মারা গেছে ৪জন, অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, একই দিন আক্রান্ত ৪জন মোট শনাক্ত ৪শত ৫৫জন , সুস্থ ৩শত ৯৩জন ,মারা গেছে ৭জন(নারী—১,পুরুষ—৬),হাসপাতালে আছে ৪ জন ও হোমআইসোলেশনে আছে ৫১ জন।

গত ১০ মার্চ প্রেরিত তথ্য অনুযায়ী সুবর্ণচর উপজেলায় সুস্থ হয়েছেন ৩শত ৪০জন। আর এই প্রতিবেদন অনুযায়ী ৮ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৩শত ৪০জন। একই প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার পর সেখানে দৈনিক হিসেবে ১০ মার্চের পর সুবর্ণচরে সুস্থতার চিত্র পরিবর্তন কিংবা পরিবর্ধন হয়নি। ১০ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সুস্থতার প্রতিবেদন একই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সুবর্ণচরের সমন্বয়কারী আবদুল বারী বাবলু বলেন, সিভিল সার্জন কাযার্লয়ের রিপোর্ট দেখে হতাশ হলাম। সাধারণ নাগরিক হিসেবে সঠিক তথ্যের অধিকার থেকে বঞ্চিত হলাম। করোনাকালীন সময়ে প্রতিদিনের আপডেট জানা জনগণের জন্য খুবই জরুরী এতে সাধারণ মানুষ সচেতন হবে।

সুবর্ণচরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শায়লা সুলতানা ঝুমা বলেন, সিভিল সার্জন কার্যালয়ে তারা নিয়মিত আপডেট দিচ্ছেন তবে কেন এমনটি হলো তার জানা নেই। তিনি বলেন, আমরা সঠিক তথ্য প্রতিদিন প্রেরণ করি। ৮ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত ৪শত ৫৫জন , সুস্থ ৩শত ৯৩জন ,মারা গেছে ৭জন,হাসপাতালে আছে ৪ জন ও হোমআইসোলেশনে আছে ৫১ জন।

নোয়াখালী সিভিল সার্জন ডাঃ মাসম ইফতেখার জানান,বিষয়টি তার নজরে এসেছে ,তিনি ঠিক করতে নির্দেশ দিয়েছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ