সুবর্ণচরে প্রত্যন্ত চরাঞ্চলে খাদ্যসহায়তা পৌঁছে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান
মুজাহিদুল ইসলাম সোহেল::
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধি নিষেধে মধ্যে চলমান কঠোর লকডাউনে নোয়াখালীর সুবর্ণচরে প্রত্যন্ত চরাঞ্চলে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে ও চরজুবিলী ইউনিয়নের একরামনগর বাজারের আশ্রয়ণ কেন্দ্রের ভূমিহীন ও গৃৃহহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি করে লবণ ও দুই লিটার করে সয়াবিন তেল,দুই কেজি আলু,একশ গ্রাম হলুদগুড়া,একশ গ্রাম মরিচগুড়া দেওয়া হয় ।
জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, মুজিব্বর্ষ উপলক্ষ্যে সুবর্ণচর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ এর চলমান নির্মাণ কাজ ও ইতোমধ্যে নির্মিত ঘরে বসবাসকারীদের বর্তমান অবস্থা পরিদর্শন করার পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন ও অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়েছে। আমরা ২১ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছি। আমাদের কাছে আরো বরাদ্ধ আছে, প্রকৃত অসচ্ছল ও কর্মহীনদের পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
ত্রাণ সহায়তা দেয়ার সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো কাউছার আহমেদ,উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মো মাঈন উদ্দিন,চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।



Post Comment