সুবর্ণচরে ঈদের জামাত

মুজাহিদুল ইসলাম সোহেল::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত কোথাও অনুষ্ঠিত না হলেও বিভিন্ন মসজিদের নিজ উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

করোনায় ভাইরাসের প্রার্দুরভাবের ফলে সরকারের নির্দেশনা মোতাবেক এবার মসজিদের ভিতরে ঈদের জামাত হবে।

এগুলোর মধ্যে সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মসজিদে সকাল আটটায়, হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদে সকাল আটটায়, হারিছ চৌধুরীর বাজার বায়তুস শরফ মসজিদে সকাল সাড়ে আটটায়, চরবাটা খাসের হাট জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, চর জব্বার ছেরামত আলী দোপাদার বাড়ি জামে মসজিদে সকাল আটটায়, চরজুবিলী রব্বানিয়া ফাযিল মাদরাসায় সকাল সাড়ে আটটায়, আনছার মিয়ার জামে মসজিদে সকাল সাড়ে নয়টায়, চরবাটা দুলাল মিয়ার হাট জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, ৮নং মোহাম্মদপুরের ফরাজিয়া জামে মসজিদে সকাল নয়টায়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বদ্ধ জায়গায় কাজ করার বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিরুৎসাহ করছেন। অথচ ঈদের জামাত মসজিদে করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিপুলসংখ্যক মুসল্লির এভাবে মসজিদে জমায়েত হওয়ার বিষয়টি করোনার প্রাদুর্ভাব আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন  বলেন, ‘মসজিদের ভেতর ঈদ জামাতের বদলে খোলা মাঠে আদায় করাটাই বেশি নিরাপদ। এ বিষয়ে আমরা সুপারিশ করেছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানানো হবে।’

তবে ধর্ম মন্ত্রণালয় গতকাল রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসংক্রান্ত কোনো সুপারিশ পায়নি বলে জানা গেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ