পশুর হাটে মাস্ক বিতরণ করেছে তরুণদের সংগঠন সুবর্ণ ব্লার্ড ফাউন্ডেশান

নিজস্ব প্রতিবেদক::


করোনাভাইরাস প্রতিরোধে সুবর্ণচরের পশুর হাটে ক্রেতা—বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেছে তরুণদের সংগঠন সৃবর্ণ ব্লার্ড ফাউন্ডেশান।
সোমবার বিকেলে চরজব্বার ডিগ্রী কলেজ মাঠের পশুর হাটে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সুবর্ণ ব্লার্ড ফাউন্ডেশানের সভাপতি নজরুল খান,সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত,সহসাধারণ সম্পাদক আজাহার উদ্দিন রাব্বি, প্রচার সম্পাদক কামরুল হাসান প্রমূখ।
সভাপতি নজরুল খান বলেন,করোনা সচেতনতায় সংগঠনের পক্ষ থেকে হ্যান্ডমাইকের মাধ্যমে সকলকে স্বাস্থ্যবিধি মানার জন্য ও যাবতীয় ক্রয়—বিক্রয় কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করা হয়।
তিনি বলেন,সত্যিই পৃথিবী আজ ভালো নেই, ভালো নেই দেশ! পুরো জাতি করোনার এই ক্রান্তিলগ্নে ভয়াবহ সময় অতিবাহিত করছে! সকলের আন্তরিকতা ও সদিচ্ছাই পারে করোনা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রয়াস থাকবে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন পরিবারের

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ