নোয়াখালীর সুবর্ণচরে ঈদুল আজহার জামাত
মুজাহিদুল ইসলাম সোহেল ::
নোয়াখালীর সুবর্ণচরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও ঈদের দিন মসজিদ কমিটির নিজ ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী এবারের ঈদের জামাত আয়োজিত হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সুবর্ণচরের সুপারভাইজার শেখ মোহাম্মদ হানিফ।
যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম—খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান শেখ মোহাম্মদ হানিফ।
তিনি আরো বলেন, মসজিদে প্রবেশে মুসল্লিদের হ্যান্ডস স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মসজিদের ভিতরে মুখে মাস্ক রেখে নির্ধারিত দুরত্ব বজায় রাখতে ও বলা হয়েছে।
বড় ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে। দ্বিতীয় বড় ঈদ জামাত চরজুবিলী হারিছ চৌধুরীর বাজার জামে মসজিদে অনষ্ঠিত হবে সকাল আটটায়।
এ ছাড়াও কখন কোথায় ঈদের জামাতের আয়োজন করবে তা জেনে নিন, হারিছ চৌধুরীর বাজার বায়তুস শরফ জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, চরবাটা খাসের হাট জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়,চর জব্বার থানা কেন্দ্রীয় জামে মসজিদ সকাল সাড়ে সাতটায়, চরবাটা খাসের হাট জামে মসজিদে সকাল আটটায়, চর জব্বার ছেরামত আলী দোপাদার বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, চরজুবিলী রব্বানিয়া ফাযিল মাদরাসায় সকাল আটটায়, আনছার মিয়ার জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, চরবাটা দুলাল মিয়ার হাট জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, ৮নং মোহাম্মদপুরের ফরাজিয়া জামে মসজিদে সকাল আটটায়,মৌলভী নিজাম উদ্দিন জামে মসজিদে অনষ্ঠিত হবে সকাল আটটায়, করিম বাজার হাজী ওদুদিয়া জামে মসজিদে সকাল আটটায়, কেরামতপুর জামে মসজিদে সকাল আটটায়,খাসের হাট বায়তুল আমান জামে মসজিদে সকাল পৌনে আটটায়,থানার হাট জামে মসজিদে আটটায়,ছালেহা খাতুন জামে মসজিদ সকাল সাড়ে সাতটায়,চরজুবিলী বাঁধের হাট জামে মসজিদে সকাল সাতটায় অনুষ্ঠিত হবে,।



Post Comment