সুবর্ণচরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
সুবর্ণচর প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে নিজাম উদ্দিন ((২৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে চর জব্বার থানা পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোলন স্বর্ণকার বাড়ির নুর উদ্দিন ভোলনের ছেলে। সে একই ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মুদি ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার সকাল এগারোটার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোলন স্বর্ণকার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, ওই ব্যবসায়ী শুক্রবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে পুলিশ ঘটনাস্থল থেকে আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহত ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ ছিল বলেও জানা যায়। তবে ধারণা করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।



Post Comment