সুবর্ণচরে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ: পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে চরজব্বর উপজেলা জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন রোহান।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান তারেক, সাবেক যুগ্ম আহ্বায়ক সুশান্ত দেবনাথ রিমন, মো. আবু তাহের, সৈকত কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমদ পলক, চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন শেখ এবং চরওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত থাকার কারণেই তারা বর্তমান কমিটি থেকে বঞ্চিত হয়েছেন। তারা দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করলেও নতুন কমিটিতে তাদের উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, নতুন কমিটিতে একটি নির্দিষ্ট গ্রুপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে অনিয়মের অভিযোগও রয়েছে। কিছু সদস্য বিবাহিত বা বিদেশে অবস্থান করছেন বলেও তারা দাবি করেন, যা সংগঠনের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন।

তারা বর্তমান কমিটি বাতিল করে “যোগ্য ও সক্রিয়” ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ রাখেন। এ সময় তারা বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের ছবি অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ