সুবর্ণচরে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ৮ দিনের মধ্যে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে দাদা—নাতী ছিল।

একই এলাকায় আরো কয়েকজন ডায়েরিয়ায় আক্রান্ত আছে বলে জানিয়েছে চরজব্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহেলা সুলতানা ঝুমা।

সোমবার (৩১ মে) সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম মো. রাসেদ (২৬) । সে উপজেলার চর ওয়াপদা ৯ নম্বর ওয়ার্ডের চর বৈশাখী গ্রামের মো.হানিফের মেজো ছেলে। এর আগে, গত (২৪ মে) দুপরের দিকে তার দাদী সখিনা খাতুন (৯০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

নিহত রাসেদের জেঠা নুরুল হক বেপারী জানান, সকালের দিকে রাসেদকে গুরুত্বর অসুস্থ অবস্থায নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে তার মৃত্যু হয়। গেলো সপ্তাহে মা মারা যায়। তারা দুইজনই ডায়েরিয়ায় আক্রান্ত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, এসব অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের কোন কার্যক্রম নেই বললেই চলে।

চরজব্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহেলা সুলতানা ঝুমা জানান, রাসেদ গত ৩ দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ বিষয়ে সে পরিবারের কাউকে কিছু জানাইনি। আজ সকালে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তাদের পরিবারের আরেক সদস্য ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন । এই অঞ্চলের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে অধিকাংশ পরিবার পুকুরের পানি পান করেন। অনেকে পানি ফিটকিরি কিঙবা ফুটিয়ে পান করেন না যার কারণে ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছেন।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ