সুবর্ণচরে ভূমিহীন মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ
মুজাহিদুল ইসলাম সোহেল,::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরমজিদ মৌজায় চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প(সিডিএসপি)ও ব্রিজিং প্রকল্পের মাধ্যমে ১৩৬ জন ভূমিহীন এর মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ভূমিহীন বাজারে এ খতিয়ান বিতরণ করা হয়।
এ সময় খতিয়ান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প (সিডিএসপি) প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মোঃ রেজাউল করিম, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রবিউল হাসান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তর্া ( ইউএনও) এ এস এম ইবনুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান।



Post Comment