সুবর্ণচরে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় চরজুবিলী ও সন্ধ্যা সাড়ে ৭টায় চরজব্বর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানগণ হলেন ১নম্বর চর জব্বর ইউনিয়নে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক এবং ৫নং চর জুবিলী ইউপিতে সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ন-আহব্বায়ক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সাইফুল্যাহ খসরু। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ সদর-সুবর্ণচরের সাংসদ একরামুল করিম চৌধুরী এমপি।
৫নং চরজুবিলী ইউনিয়নে চেয়ারম্যান সাইফুল্যাহ খসরুর সভাপতিত্বে চর জুবিলীর সচিব মোঃ নাঈম এর সঞ্চালনায় ১নং চর জব্বর ইউপিতে চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে মিজানুর রহমান দীপকের সঞ্চালনায় অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক ও সাইফুল্যাহ খসরু বক্তৃতায় বলেন, আমাদের ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সালিশ বাণিজ্য,মাদক আর জুয়ার প্রতিরোধ করা আমাদের প্রথম কাজ। মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে। মেহনতি মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তাদের জন্য কাজ করব।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি শেষ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দুইজনেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন।



Post Comment