সুবর্ণচরে পানিতে পড়ে চেয়ারম্যান পুত্রের মৃত্যু,চলছে শোকের মাতম
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধি::
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. সাজিম হোসেন নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোবার সন্ধ্যার দিকে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সেই ২ নম্বর চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছোট পুত্র। শিশুটির মৃত্যুর খবরে তৎক্ষণাৎ এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিরব পল্লীতে চলছে শোকের মাতম। লোনাজলে ভাসছে হাজারো বুক।
নিহত শিশু মো. সাজিম হোসেন চরবাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের তোতা মিয়ার বাজার সংলগ্ন হাজী মোশারেফ হোসেন ওরফে আজরাইল চেয়ারম্যানের বাড়ির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের ছোট পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। সেখানে সিঁড়িতে পা পিছলে পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে রাত সাড়ে আটটায় উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: আবদুর রহমান জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Post Comment