নোয়াখালীতে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীতে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। আজ রবিবার বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে শুভেচ্ছা জানাতে আসেন নোয়াখালী জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্্যাহ আল মামুন, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান ও জিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম জিলানী দিদার।

নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক সুবর্ণ প্রভাতের সম্পাদক আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া সংবাদ পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী এবং দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. ওসমান সুজন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জুু, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এসএ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম বাবুল, ডেইলি সানের জেলা প্রতিনিধি আকাশ মো. জসিম, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, সময়ের আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান বাবু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ ও দেশ রূপান্তরের নোবিপ্রবি প্রতিনিধি তৌহিদুল ইসলাম হিমেল প্রমুখ।

জন্মদিনের কেক কেটে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথিরা। শুভেচ্ছা বক্তব্যে তারা বলেন, দেশ রূপান্তর বয়সে নবীন হলেও দেশের রাজনীতি, অর্থনীতি, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সাড়া জাগানো প্রতিবেদনগুলো ইতোমধ্যেই ব্যাপক সমাদৃত হয়েছে। একজন পাঠকের হৃদয় যে ধরনের সংবাদ অনুসন্ধান করে দেশ রূপান্তর সে ধরনের সংবাদ পরিবেশনে মুন্সিয়ানার পরিচয় দিতে পেরেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ