সুবর্ণচরে সাজাপ্রাপ্ত পলাতক ১৩ আসামি গ্রেপ্তার
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধর্ষণ, চুরি, ডাকাতিসহ পৃথক একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক তের আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চরজব্বার ইউপি,পূর্ব চরবাটায় ইউপি ও চরজুবিলী ইউপিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ পাহরায় নোয়াখালী জেলা থেকে প্রিজনভ্যান এনে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চর আমার উল্যাহ ইউপি’র চর বজলুল করিম গ্রামের মৃত সেলিমের ছেলে সাউদান ওরফে হাসান(২৫), মোহাম্মদপুর ইউপি’র চর আলা উদ্দিন গ্রামের মৃত রফিক উল্যাহর ছেলে মহিন উদ্দিন ভুলু, পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মাইন উদ্দিনের মেয়ে লিলি আক্তার, ও একই ইউপির মধ্য চরবাটা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে আবুল বাসার ও নুর আলম এবং আবুল বাসারের ছেলে রহিম উদ্দিন,কামাল উদ্দিন ও জামাল উদ্দিন,মৃত সফি আলমের ছেলে সাহাব উদ্দিন, সেলিম বাজার আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক মসজিদের দক্ষিণ পাশে মৃত জয়নাল আবেদীনের ছেলে আবুল কাশেম ওরফে কাশেম বাহিনী,চরজুবিলী ইউপি’র পশ্চিম চরজুবলী গ্রামের রফিক উল্যাহর ছেলে ছালাহ উদ্দিন, চরজব্বার ইউপি’র মৃত মজিবুল হকের স্ত্রী আম্বিয়া খাতুন, চরবাটা ইউপি’র মো. কামাল মিয়ার ছেলে শেখ ফরিদ ।
চরজব্বার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক নাজিম উদ্দিন, রোমান মিয়া, জসিম উদ্দিন, উৎপল দেওয়ান ও সরোজ চাকমা সাজা এড়াতে পালিয়ে বেড়ানো আসামীদের গ্রেপ্তার করেন।
চরজব্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উৎপল দেওয়ান বলেন, ধর্ষণ, চুরি, ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামিদেরকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আসামি সাউদান ওরফে হাসান এর বিরুদ্ধে চরজব্বার, হাতিয়া ও সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ধর্ষণ, চুরি, ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালত তাঁদেরকে কারাগারে প্রেরণ করেন।



Post Comment