সুবর্ণচরে বৃক্ষরোপণ করলেন এসিল্যান্ড

মুজাহিদুল ইসলাম সোহেল::


পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় নোয়াখালীর সুবর্ণচরে খাস জমিতে উদ্ধারকৃত সরকারী পুকুর পাড়ে ও মুজিব বর্ষের ২য পর্যায়ে নির্মিত উপকার ভোগীদের ঘরের পাশে বৃক্ষরোপণ করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আরিফুর রহমান। পুকুর পাড়ের অবৈধ স্থাপনা উদ্ধার করে সাম্প্রতিক ভূমি দখলদারদের হাত থেকে পুকুরটি রক্ষা করে সেই পুকুর পাড়ে গাছের চারা রোপণ করেন।

বুধবার বিকেলে উপজেলার চরজুবিলী পাংখার বাজারে সরকারী খাস জমিতে উদ্ধারকৃত পুকুর পাড়ে ও একরাম নগরে এই বৃক্ষ রোপণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আরিফুর রহমান বলেন, মুজিব বর্ষের ২য পর্যায়ে নির্মিত ৮৮ উপকার ভোগী পরিবারের সব ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি তাদের ঘরের পাশে গাছের চারা রোপণ করে দেয়া হয়েছে। এছাড়া দীর্ঘ দিন খাস জায়গার সরকারী পুকুর পাড় দখল করে দোকান ঘর নির্মাণ করেছে দখলদারেরা । তাদের হাত থেকে পুকুর পাড় উদ্ধার করে সেখানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়েছে। ফলজ বনজ ও ওষুধিসহ নানা প্রকারের প্রায় তিনশতাধিক গাছের চারা রোপণ করা হয়। এগুলো পরিচর্যার ও দেখবালের জন্য স্থানীয় বাজারের পাশে পাংকার বাজার জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন বাবুল নিজ থেকে দায়িত্ব নেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার কারি জায়গাগুলোতে বৃক্ষরোপণ করা হবে। গাছের চারা রোপনের ফলে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে।

 

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ