সুবর্ণচরে ভুয়া জন্মনিবন্ধন কার্ড অনুমোদনের অভিযোগে কম্পিউটার দোকানের কর্মচারীকে জরিমানা
প্রতিনিধি, সুবর্ণচর, নোয়াখালী::
নোয়াখালীর সুবর্ণচরে ভুয়া জন্মনিবন্ধন কার্ড অনুমোদনের অভিযোগে কম্পিউটার দোকানের কর্মচারী যুবক মোহাম্মদ বাবলু(২০)কে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে একমাস জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা।
সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা গেইটে এই অভিযান পরিচালনা করেন।
অভিযুক্ত যুবক বাবলু পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। সে সুবর্ণচর উপজেলা গেইটে নিজাম কম্পিউটার নামে একটি কম্পিউটার দোকানের কর্মচারী। আইডি হ্যাক করে ২ হাজার টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন সংশোধন করেন ।
ইউপি সচিব মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাটাবুনিয়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে মো. নাজিম উদ্দিন সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে এসে ভুয়া জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে আসলে তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়। এ সময় নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, সে উপজেলা গেইট সংলগ্ন তুহিন কম্পিউটারের কম্পিউটারম্যান মো. বাবলুর নাম প্রকাশ করেন।
সুবর্ণচরের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, একাধিক কম্পিউটার দোকানদার জন্মসনদ,মৃত্যু সনদ ও ভোটার আইডি কার্ড ও জালিয়াতি করে থাকেন। এদের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখলে আরো জালিয়াত চক্রের সাথে যুক্তরা বেরিয়ে আসবে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার বিরুদ্ধে উপজেলার ইউজার আইডি হ্যাকড করে জন্মনিবন্ধন সনদ দিয়েছে এমন সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে এর সত্যতা পাওয়া যায়।
তিনি বলেন, অভিযোগ রয়েছে সে আইডি হ্যাকড করে বয়স কমিয়ে একটি জন্মসনদ দিয়েছে সেটি আবার অনুমোদনের জন্য উপজেলায় আসলে স্বাক্ষর দেখে সন্দেহ হলে যাচাই বাচাই করে স্বাক্ষর মিল না পেয়ে অভিযুক্ত যুবককে ধরে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে একমাস জেল দেয়া হয়েছে।একই সাথে এ ধরনের অনিয়মের সাথে ভবিষ্যতে জড়িত থাকবে না বলে মুচলেকা নেওয়া হয়।



Post Comment