সুবর্ণচরে মুজিব কিল্লার উদ্বোধন রবিবার
মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালীঃ দূযোর্গ কবলিত মানুষ, তাদের পরিবার ও গৃহপালিত প্রাণীর জীবন রক্ষা এবং মূল্যবান দ্রব্যসামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য নির্মিত হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে দুটি মুজিব কিল্লা।
কিল্লাগুলো হলো-চর আমান উল্ল্যাহ ইউনিয়নের চর দরবেশ গ্রামে ও চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামে।উপজেলা সদর থেকে দুই-আড়াই কিলোমিটারের মধ্যো অবস্থিত।
কিল্লা দুটি রোববার (২৩ মে) সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যার্চুয়ালী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধনকে ঘিরে এলাকায় বইছে আনন্দের জোয়ার।
চর আমান উল্ল্যাহ ইউনিয়নের চর দরবেশ গ্রামে ২ কোটি ৬ লাখ ৮৩ হাজার ১৭৭ টাকা ও চর ওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামে ১ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দুটি মুজিব কিল্লা।
বন্যা, ঘূর্ণিঝড়সহ দূযোর্গকালীন উপকূলীয় এলাকার মানুষের দুশ্চিন্তা দূর করবে মুজিব কিল্লা। এতে উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ। এমনটাই বলছেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
নির্মাণ সম্পন্ন হওয়া এবং নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন এসব কিল্লা ৮ হাজার বর্গমিটার আয়তনের। সাধারণ কৃষি জমির চেয়ে প্রায় ১১ ফুট উঁচুতে পুরোনো মাটির এ কিল্লার ওপর নির্মিত ভবনের প্রথম ফ্লোরে ও ছাদে ৫০০ পরিবারের মানুষ একত্রে আশ্র্রয় নিতে পারবে। গবাদিপশুর জন্য ৫৫৮ বর্গমিটারের শেড রয়েছে। থাকছে বাথরুম সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা। এ ছাড়া ভবনে থাকছে বিদ্যুৎ ও সোলার সিস্টেম সুবিধা। এতে স্বাভাবিক সময়ে এসব কিল্লায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাট বাজার হিসেবে ব্যবহার করা যাবে।অল্প খরচে যেকোন সামাজিক অনুষ্ঠান করা যাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প যথাযথভাবে প্রকল্পের নির্দেশনা অনুসারে গুণগত মান ঠিক রেখে নির্মাণে আমরা সব ধরনের সহযোগিতা করে আসছি। নির্মাণ কাজ তদারকির জন্য একজন উপ—সহকারী প্রকৌশলী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে পেরেছি।



Post Comment