সুবর্ণচরে সহকরী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রাথমকি বিদ্যালয় সহকারী শিক্ষক ও দশম গ্রেড বাস্তবায়ন কমিটির আহ্বানে উপজেলা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখা সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্যাহ ও সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী।

বক্তাগণ বলেন, স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও এখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তৃতীয় শ্রেণির কর্মচারি হিসেবে স্বাধীন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত জীবন দর্শনে সমৃদ্ধ করে গঠনের ভূমিকা রেখে চলছেন যা অনেকটা লজ্জাজনক। দেশের বিভিন্ন দপ্তরে ৮ম শ্রেণি পাস ড্রাইভারগণ ১২ তম গ্রেডে বেতন ভাতাদি গ্রহন করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন।

Oplus_131072

বক্তৃরা আরো বলেন, সমযোগ্যতা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ১০ গ্রেডে বেতন পেয়ে ২য় শ্রেণির মর্যাদা পাচ্ছেন। নার্সগণ এসএসসি পাস করে নাসিং ডিপ্লোমা অর্জন, উপসহকারী কৃষি অফিসারগণ এসএসসি পাস করে কৃষি ডিপ্লোমা অর্জন করে ১০ গ্রেডে বেতন ভাতাসহ ২য় শ্রেণির মর্যাদা পাচ্ছেন। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ স্নাতক ডিগ্রিধারী হওয়ায় ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং প্রধান শিক্ষকগণ ৯ম গ্রেডে বেতন ভাতা প্রদান করে মর্যাদা নিশ্চিত করে বৈষম্য নিরসনের জন্য আবেদন করেন

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ